২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি লেকে ডুবে বান্দরবানের রাজার নাতির মৃত্যু

রাজধানীর ধানমন্ডি লেকে ডুবে বান্দরবানের রাজার নাতি মনয়-প্রু ডিকশন চৌধুরীর (২৩) মৃত্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি লেকে ডুবে বান্দরবানের রাজার নাতি মনয়-প্রু ডিকশন চৌধুরীর (২৩) মৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিকশন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ফাইন আর্টসের ষষ্ঠ সেমিষ্টারের ছাত্র। দুপুর আড়াইটার দিকে চার থেকে পাঁচ জন বন্ধুসহ ডিকশন ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন লেকে গোসল করতে নামে। “এক পর্যায়ে ডিকশন ছাড়া সবাই সাঁতরে পাড়ে উঠলেও ডিকশন উঠে না আসায় সবার সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে তাকে টেনে তুলে আনে।” এরপর তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিকশনকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, ডিকশন ধানমন্ডির নর্থসাউথ রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি বান্দরবান সদর উপজেলায়। বান্দরবানের বর্তমান রাজা অংশৈ-প্রু- চৌধুরী তার দাদা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/১৮৫৮ ঘ.