জামালপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদরের নরুন্দি থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাখাওয়াত উল্ল¬াহ লিমন (২০) ও লক্ষনীখোলা গ্রামের দরাজ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান সোহাগ (২১)।
জামালপুরের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী জানান, নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল বুধবার গভীর রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চরাঘাট সেতুতে চেকপোস্ট বসায়।
এ সময় জামালপুর থেকে মোটর সাইকেলে মুক্তাগাছা যাওয়ার পথে দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্দেহ হয়।
এ সময় তাদের দেহ তল্ল¬াশি করে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৪ঘ.
bdnews24