চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় এক রিকশাআরোহীর মুত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত প্রদীপ বড়–য়া (৫৫) চন্দনাইশ উপজেলার বেলতলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মিনাল চাকমা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টাইগারপাস এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মারাত্মক আহত হন প্রদীপ। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরআরডি/১৩০৪ ঘ.
bdnews24