২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিখোঁজ পুলিশের লাশ মিললো ঝালকাঠিতে

বরিশাল থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ এক কনস্টেবলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঝালকাঠি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঝালকাঠি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ এক কনস্টেবলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঝালকাঠি পুলিশ। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত কনস্টেবল খোকন চন্দ্র রায় বরিশাল আদালতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর চর এলাকায় তার লাশ পাওয়া যায়। “খোকনের দুই পায়ের গোড়ালি এবং দুই হাতের আঙুল পাওয়া যায়নি। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” খোকনের স্ত্রী ঝর্ণা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশালের বটতলা এলাকার একটি ভাড়া বাসায় তারা থাকেন। ১১ জুলাই বিকালে পুলিশ লাইনে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তার স্বামী। পরদিন সন্ধ্যায় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঝর্ণা। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির চরে কাদাপানির মধ্যে অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোকনকে সনাক্ত করেন তার মেয়ের জামাই সদানন্দ সরকার। অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল বলেন, “লাশ দেখে মনে হচ্ছে কয়েকদিন নদীতে ছিল। ময়না তদন্তের জন্য লাশ বরিশালে পাঠানো হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২১০ ঘ.