২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় চার জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তারে করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:04 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তারে করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশানার (মিডিয়া অ্যান্ড কমিউনিট সার্ভিস) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- শামছুল হুদা, আবু বকর, ফটিক ওরফে বাদশা ওরফে আবদুল্লাহ ও বদরুল ওরফে বাদল। মাসুদুর রহমান বলেন, “তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তারা যে জেএমবি সদস্য, তা নিশ্চিত হওয়া গেছে।” ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০০০ ঘ.