২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র গ্রাহক সংখ্যা এক কোটি ৮২ লাখ

পনের বছরে মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮২ লাখে। ফলে অন্য অপারেটরের সঙ্গে তুলনায় রবি’র অবস্থান এখন তৃতীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- পনের বছরে মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮২ লাখে। ফলে অন্য অপারেটরের সঙ্গে তুলনায় রবি’র অবস্থান এখন তৃতীয়। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রবি’র নির্বাহী সহ-সভাপতি মাহমুদুর রহমান এ তথ্য জানান। এসময় তিনি মোবাইল ফোন অপারেটরদের সমস্যা, সম্ভাবনা এবং রবি’র কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। মাহমুদুর রহমান বলেন, সারাদেশে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে রবি কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সারাদেশে রবি’র সেবার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ৩ লাখ মানুষ। প্রায় ৪০ লাখ গ্রাহক রবি’র ইন্টারনেট সেবা ব্যবহার করেন। দেশব্যাপী এর আট হাজার ৩৭৯টি স্টেশনের মধ্যে চট্টগ্রামেই আছে প্রায় ১ হাজার। বৃহত্তর চট্টগ্রামেই রবি’র সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে বলে জানান তিনি। সভায় জানানো হয়, গত ১৫ বছরে রবি যা আয় করেছে তার শতকরা ৪৯ ভাগ রাজস্ব হিসাবে দিয়েছে সরকারকে। গত ৬ বছর কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া ২০০৮ ও ২০১১ সালে এটি লোকসান দিয়েছে। মাহমুদুর রহমান আরো বলেন, মোবাইল অপারেটরগুলো সরকারের বহু ‘নিয়মকানুনের জালে’ আবদ্ধ। নানা পর্যায়ে উচ্চহারে শুল্ক আরোপ এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। এক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদে শুল্ক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় সারাদেশে রবি’র বিভিন্ন সামাজিক কার্যক্রমের বিষয়ও অবহিত করা হয়। অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর ও অনামিকা ভক্ত, ম্যানেজার (পিআর) মোবাশ্বের আনোয়ার আজমী সবায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৬ ঘ.