২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় নিচু এলাকা প্লাবিত, ফসলের ক্ষতি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নামা ঢলে নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নেত্রকোনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টিপাত ও উজান থেকে নামা ঢলে নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সীমন্তবর্তী দুই উপজেলার আটটি ইউনিয়নে এই বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের বন্যা সংক্রান্ত জরুরি কেন্দ্রের কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী নূর উদ্দিন বলেন, বুধবার বিকাল ৪টায় জারিয়া পয়েন্টে কংস নদীর পানি বিপদসীমার ১০৮ সেন্টিমিটার, কলমাকান্দা পয়েন্টে উব্ধাখালী নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে। এছাড়া খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি ২৮ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর ছিল বলে তিনি জানান। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলমাকান্দার ভারপ্রাপ্ত ইউএনও কামরুজ্জামান মিয়া বলেন , দুই উপজেলার ২৯টি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি সড়কে পানি ওঠায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আব্বাস উদ্দিন বলেন, বন্যার পানিতে এরই মধ্যে দুর্গাপুরের ৩০ হেক্টর জমির মৌসুমী সবজি ও ৩৫ হেক্টর জমির আমন বীজতলা তলিয়ে গেছে। এছাড়াও কলমাকান্দার প্রায় ৪০ হেক্টর জমির আমন বীজতলাও বন্যার পানিতে তলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২০১৮ ঘ.