২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শেষ

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বার কাউন্সিলের সচিব ইনায়েত ফজলুর রশিদ বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, স্থানীয়ভাবে সব ভোট কেন্দ্রে ভোট গণনা হবে। আজ (বুধবার) রাতে বা কাল সকালের মধ্যে অনানুষ্ঠানিক ফল পাওয়া যেতে পারে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে একটু দেরি হবে। সব ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে এসে কেন্দ্রীয়ভাবে দ্বিতীয়বার গণনার পর অফিসিয়াল ফল ঘোষণা করা হবে বলে জানালেন সচিব। ইনায়েত ফজলুর রশিদ জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা মূল তালিকা অনুসারে ৩৮ হাজার ৯৪৯ জন। তবে সম্পূরক তালিকায় ভোটার সংখ্যা বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এবারের নির্বাচনে সাধারণ ৭ আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ গ্র“প ভিত্তিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। এর মধ্যে সাধারণ আসনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হচ্ছেন, সৈয়দ রেজাউর রহমান, আব্দুল মতিন খসরু এমপি, ব্যারিস্টার তানিয়া আমীর, সুব্রত চৌধুরী, মো. আবদুল্লাহ আবু, মো. জাহেদুল বারী ও মো. মাহবুব আলী। এছাড়া গ্র“প ভিত্তিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোন্দকার আবদুল মান্নান (গ্র“প-এ), এইচআর জাহিদ আনোয়ার (গ্র“প-বি), এ এম আনোয়ারুল কবির (গ্র“প-সি), শান্তিপদ ঘোষ (গ্র“প-ডি), এম এম মুজিবুর রহমান (গ্র“প-ই), সিরাজ-উল আলম (গ্র“প-এফ), মো. আব্দুল গণি (গ্র“প-জি)। এদিকে বিরোধী জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন, খন্দকার মাহবুব হোসেন, গিয়াস উদ্দিন আহম্মেদ, নিতাই রায় চৌধুরী, মো. সানাউল্লাহ মিয়া, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন এমপি ও শেখ মোহাম্মদ আজাদ। গ্র“প আসনে বিরোধী জোট সমর্থক প্রার্থীরা হচ্ছেন, গোলাম মোস্তফা খান (গ্র“প-এ), মোহাম্মদ আব্দুল বাকী মিয়া (গ্র“প-বি), মো. কবির চৌধুরী (গ্র“প-সি), মো. কাইমুল হক (গ্র“প -ডি), আব্দুল মালেক (গ্র“প-ই), মো. ইসহাক (গ্র“প-এফ), এ কে এম হাফিজুর রহমান এমপি (গ্র“প-জি)। এই দুই প্যানেলের বাইরে ‘সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ’ নামে আরেকটি প্যানেল রয়েছে। এই প্যানেল থেকে সাধারণ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, কাজী রেজাউল হোসেন, তাজ মোহাম্মদ সেখ, মাসুদ রানা মোহাম্মদ হাফিজ, মো. মজিবুর রহমান, মো. মাহবুব আলী ভূঁইয়া এবং মো. সাহেদ আলী জিন্নাহ। এই প্যানেল থেকে গ্র“প আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. খলিলুর রহমান (গ্র“প-এ), মো. নুরুল হক (গ্র“প -ডি), ড. মো. আলমগীর মোস্তাফিজুর রহমান (গ্র“প-এফ), মো. রফিকুল ইসলাম সরকার (গ্র“প-জি)। সাধারণ আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন, আব্দুল মোমেন চৌধুরী, একেএম ফয়েজ, কেএম জাবির, গৌরাঙ্গ চন্দ্র কর, ড. মো. ইউনুস আলী আকন্দ, নিত্য গোপাল দেবনাথ, মোহাম্মদ মহসিন রশিদ, মো. আজিজুল হক, মো. আব্দুল হক ঘরামী, মো. মুক্তার হোসেন, মো. সোহরাব আলী। গ্র“প আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন, মাকসুদুর রহমান চৌধুরী ও মোহাম্মদ আবুল বাশার (গ্র“প-এ), সাহিদুন নবী (গ্র“প-বি), মো. খায়রুল ইসলাম (গ্র“প-সি), মো. গিয়াস উদ্দিন (গ্র“প -ডি), আলী আকবর প্রামানিক (গ্র“প-এফ), মো. মোস্তাফিজুর রহমান বুলু (গ্র“প-জি)। নিয়ম অনুযায়ী রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হন। ১৪ টি সদস্য পদে নির্বাচন হয়। পরে নির্বাচিত প্রতিনিধিরা তাদের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে। অন্য সদস্যরা বিভিন্ন কমিটির দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৮২৩ ঘ.