ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের বগইর এলাকায় এ দুর্ঘটন ঘটে।
এতে নিহতরা হলেন- আবুল মিয়ার (৫৮) বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের কাঁঠালখাই গ্রামের এবং মাইক্রোবাস চালক নান্নু মিয়ার (৪৭) বাড়ি সিলেটের গোয়ালা বাজারে।
দুর্ঘটনায় গুরুতর আহত নিহত আবুলের ছেলে সুমন মিয়া (২২), আত্মীয় লিলু মিয়া (৩০) ও সুজনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি আবদুল কাদের জানান, এ ঘটনায় ট্রাক এবং মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।
নিহত আবুলের ভাতিজা বুলবুল জানান, লন্ডন থেকে আসা ছোট ভাইকে আনতে তিনি সিলেটের গোয়ালাবাজার থেকে ভাড়া মাইক্রোবাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় বগইর এলাকায় সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সব আরোহী গুরুতর আহত হন।
আহতদের ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আবুল ও নান্নু মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৫৩৫ঘ.
bdnews24