২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহিদ সন্দেহে বাগেরহাটে আটক ২

বাগেরহাট থেকে হিযবুত তাওহিদের সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বাগেরহাট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাট থেকে হিযবুত তাওহিদের সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার শহরের দড়াটানা সেতুর টোল প্লাজার সামনে লিফলেট ও বিভিন্ন ইসলামি বই বিতরণের সময় পুলিশ তাদের আটক করে। আকটকৃতরা হলেন- সাতক্ষীরার বাজারগ্রামের মহিবুল ইসলাম (২২) ও নড়াইলের ফুলদহের শওকত মোল্লা (৫০)। নিষিদ্ধ সংগঠন না হলেও হিজবুত তাওহিদের ওপর গোয়েন্দা নজরদারি রয়েছে। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল খান জানান, বেলা১১টার দিকে লিফলেট ও বিভিন্ন ইসলামি বই বিতরণ করার সময় টহল পুলিশ এই দুই জনকে আটক করে। সকালেই তারা লিফলেট বিতরণ ও বই বিক্রির জন্য খুলনা থেকে বাগেরহাটে আসেন। তবে থানায় আটককৃতদের সাংবাদিকদের সমানে হাজির করলে তারা দাবি করেন, ‘ভ্রাম্যমাণ বই বিক্রেতা এি সংগঠনের কর্মী বা সদস্য নয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫১৫ঘ.