২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু তৈরিতে ২৫ কোটি টাকা দেবে বিআইডব্লিওটিএ

দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে ২৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে ২৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ। মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকারের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিআইডব্লিউটিএর সদস্য, পরিচালক, অফিসার্স অ্যাসোসিয়েশন, এমপ্লয়িজ ইউনিয়ন, ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন, মাস্টার পাইলট অ্যাসোসিয়েশনের নেতারা এই বৈঠকে ছিলেন। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে দেশের অর্থে এই সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। এরপর ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে এজন্য দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্তও নিয়েছে সরকার। বিআইডব্লিওটিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিজেদের অর্থে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পদ্মা সেতু খাতে সংস্থার বাড়তি আয় থেকে ২৫ কোটি টাকা প্রদানের ঘোষণা দেওয়া হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২৩৩৫ ঘ.