ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুর সড়কে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
ধানম-ি থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩ জুলাই সিটি কলেজের সামনে দ্ইু কলেজের শিক্ষার্থীর মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে সাকিব ও হৃদয় নামে ঢাকা কলেজের দুই ছাত্রকে ছুরিকাঘাত করে সিটি কলেজের ছাত্ররা।
ছুরিকাঘাতে আহত হৃদয় মারা গেছেন- এমন গুজবে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সিটি কলেজ ভবনে হামলা করে কয়েকটি কাঁচ ভেঙে ফেলে।
পরে সিটি কলেজের ছাত্ররা রাস্তায় বিক্ষোভ শুরু করে এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, আহত হওয়ার পর সাকিব ও হৃদয় ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১১ ঘ.
bdnews24