২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার গাছ লাগাবে চুয়েট

বন ও পরিবেশ মন্ত্রীর উপহার দেওয়া ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন ও পরিবেশ মন্ত্রীর উপহার দেওয়া ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। মঙ্গলবার সকালে চুয়েট উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে একটি গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, “১০ হাজার বৃক্ষ ভালোভাবে পরিচর্যা করলে পরিণত সময়ে ১৫ কোটি টাকারও বেশি আয় করা সম্ভব।” চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের দেওয়া ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির এ চারা এক সপ্তাহের মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হবে। অনুষ্ঠানে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৯১২ ঘ.