পঞ্চগড়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলা সদরের কালিকাপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আটোয়ারী বাজারের তেল ব্যবসায়ী মামুনুর রহমানের মেয়ে মৌরী আক্তার (৯) ও মাহিদা আক্তার (৬) এবং ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া মহল্লার আবু সাইদের ছেলে ¯িœগ্ধ (৩)। ¯িœগ্ধ মামুনের বোনের ছেলে।
পঞ্চগড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট শাহারিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে কালিকাপুরে একটি পুকুরে ডুবে যায় তিন শিশু।
খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে রাত সাড়ে ১০টায় তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯০২ ঘ.
bdnews24