২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত

নরসিংদীর সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নরসিংদী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। নরসিংদী সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক বণিক জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাদুয়ারচর চকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ (৩৫), জলিল (৩০) ও আনোয়ার (৩০)। এসআই মানিক জাানন, ১৫/১৬ জন ডাকাত চকপাড়ায় আব্দুর রশিদ নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তার ছেলে ও বাড়ির কেয়ারটেকারকে বেঁধে ফেলে। তারা দুই লাখ টাকা, পাঁচভরি সোনার গয়না, চারটি মোবাইল ফোন, পোশাকসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যাওয়ার সময় কেয়ারটেকারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে। গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে এসআই মানিক জাানন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়ির মালিক রশিদ মঙ্গলবার সকালে ডাকাতির অভিযোগে একটি মামলা করেছেন। তবে গণপিটুনিতে নিহতের ঘটনায় দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩৩৫ ঘ.