২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আত্মসাৎ মামলা: অব্যাহতির আবেদন হাফিজের

ত্রাণের টিন আত্মসাৎ মামলায় আদালতে হাজির হয়ে অব্যাহতি চেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মো. হাফিজ ইব্রাহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাৎ মামলায় আদালতে হাজির হয়ে অব্যাহতি চেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মো. হাফিজ ইব্রাহিম। সোমবার বরিশাল বিভাগীয় বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ তাদের আবেদনের উচ্চতর শুনানির জন্য ১৩ অগাস্ট তারিখ দিয়েছেন। এই মামলায় অপর আসামিরা হলেন- বোরহানউদ্দিনের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। মোশারেফ হোসেন শাজাহান মারা যাওয়ায় আইনজীবীরা তার পক্ষে অব্যাহতির আবেদন করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণের জন্য ২শ’ বান্ডেল টিন বরাদ্ধ করা হয়। পরে ২০০৭ সনের ১৩ জুন বোরহানউদ্দিন উপজেলা টগবী ইউনিয়নের হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ৩টি টিনের ঘর থেকে ২০৪টি বড় ঢেউটিন এবং ১০৫টি ছোট ঢেউটিন উদ্ধার করা হয়। ২০০৯ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সিরাজুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৪ ঘ.