নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক হয়রানি ও অতিরিক্ত বিলের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে ডিপিডিসির বিদ্যুতের রাজস্ব অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে গ্রাহকরা।
সোমবার দুপুর বারটার দিকে ডিপিডিসির কয়েকশ’ গ্রাহক রাজস্ব অফিসে হামলা চালায়। বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের বেশ কয়েকটি কম্পিউটার, চেয়ার টেবিল, জানালার কাঁচ, আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।
গ্রাহকদের অভিযোগ, ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ রাজস্ব অফিস দীর্ঘ দিন ধরে গ্রাহকদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল করে আসছে। এ ব্যাপারে অফিসে গিয়ে দফায় দফায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গ্রাহকদের হয়রানি করা হয়েছে।
এদিকে কাচঁপুর শিল্পাঞ্চলে পলীø বিদ্যুতের গ্রাহকরা একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি) কামরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৭ ঘ.
bdnews24