২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে ৬০ বছর সাজা

ধর্ষিত হয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার মামলায় এক ব্যক্তিকে ৬০ বছর কারাদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষিত হয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার মামলায় এক ব্যক্তিকে ৬০ বছর কারাদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। দ-িত আহমদ হোসেনকে দুটি পৃথক ধারায় ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি ধারায় বিচারক তাকে ত্রিশ বছর করে ষাট বছর দ-াদেশ দিয়েছেন এবং প্রতিটি সাজা একটির পর একটি কার্যকর হবে।” ২০০৭ সালের ২২ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের মো. ইউনূসের মেয়ে মাদ্রাসাছাত্রী তানিয়া সুলতানাকে অপহরণ করে নগরীর বহদ্দারহাটে একটি বাসায় নিয়ে যায় আহমদ হোসেন ও তার সহযোগীরা। সেখানে তিনদিন আটকে রেখে তাকে বিয়ের চেষ্টা এবং কয়েকবার ধর্ষণ করা হয়। ঘটনার চার মাস পর ২০০৭ সালের ২৪ জুলাই তানিয়া নিজ বাসায় আত্মহত্যা করেন। আইনজীবী চন্দন তালুকদার জানান, ৩০ জুলাই আসামি আহমদ হোসেনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে বাকি তিন আসামির নাম বাদ দেওয়া হয়। একই বছরের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২২ ঘ.