সুনামগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, সোহাগ (২২), রাহেলা বেগম (৫৫) ও গাড়িচালক আব্দুল আজিজ (৩২)।
সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, পথচারী একটি শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মারা যান বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২৫ ঘ.
bdnews24