কুষ্টিয়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩ মাস বয়সী নীল নামের ডায়রিয়ায় আক্রান্ত শিশুটি মারা যায়। তাকে শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নীলের বাবা ফজলুল হকের বলেন, “সময়মত চিকিৎসকরা না আসায় তার সন্তান মারা গেছে।”
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি বলেন,“এ অভিযোগের কোনো ভিত্তি নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৮৩২ঘ.
bdnews24