২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সাংবাদিককে সম্মাননা দিল ডিসিসি

প্রবীণ সাংবাদিক এবিএম মুসা ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানসহ চার সাংবাদিককে সম্মাননা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক এবিএম মুসা ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানসহ চার সাংবাদিককে সম্মাননা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। দুই সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে গঠিত সংগঠন ‘সিটি করপোরেশন সামাজিক সাংস্কৃতিক ফোরাম’-এর পক্ষ থেকে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে চার সাংবাদিক ছাড়াও আরো চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও সম্মাননা দেওয়া হয়, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বিএমএর মহাসচিব ডা. শারফুদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লেখক ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন এবং ব্যবসায়ী প্রকৌশলী রফিকুল ইসলামকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার প্রধান অতিথি হিসেবে তাদের হাতে সম্মাননা তুলে দেন। এ অনুষ্ঠানে ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। পরে ফোরামের সদস্য এবং তাদের সন্তানরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১১১৬ ঘ.