ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারা কোয়ার্টারে এক উপ-কারারক্ষক ব্লিচিং পাউডার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার বিকালে ভুল করে তিনি ব্লিচিং পাউডার খেয়ে ফেলেন বলে কারারক্ষক মাহবুবুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারাগার বলেন, “উপ-কারারক্ষক মুনির হোসেন ভুল করে বাসায় রাখা ব্লিচিং পাউডার খেয়ে অসুস্থ হয়ে পড়তে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি হাসপাতালে ১১২ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।
তবে এটা আত্মহত্যার চেষ্টা কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমারা যতটুকু জানতে পেরেছি। মুনির ভুল করে ব্লিচিং পাউডার খেয়েছে।”
মুনির বিপদমুক্ত বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এসইউ/১১০৭ ঘ.
bdnews24