২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ১২শ’ গ্রাম হেরোইন উদ্ধার

নাটোরের গুরুদাশপুর উপজেলায় একটি যাত্রীবাহী কোচ থেকে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নাটোর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাশপুর উপজেলায় একটি যাত্রীবাহী কোচ থেকে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় বৃহস্পতিবার রাতে আটক হন ফারুক হোসেন (৩০)। ফারুক রাজশাহীর গোদাগারী উপজেলার মরিশালবাড়ি গ্রামের মাতিন মিস্ত্রির ছেলে। শুক্রবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় রাত পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি নৈশকোচ তল্লাশি করা হয়। এ সময় কোচযাত্রী ফারুকের ব্যাগে নুডুলসের প্যাকেটে এই হেরোইন পাওয়া যায়। উদ্ধার করা হেরোইনের পরিমাণ এক কেজি দুইশ’ গ্রাম বলে এই পুলিশ কর্মকর্তা জানান। এ ব্যাপারে তিনি (শামসুল ইসলাম) বাদী হয়ে ফারুক হোসেনকে আসামি করে গুরুদাশপুর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.