২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে কলেজছাত্রীকে জবাই

মানিকগঞ্জের দৌলতপুরে এক কলেজছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মানিকগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দৌলতপুরে এক কলেজছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কলিয়া ইউনিয়নের বহরা গ্রামে এ ঘটনা ঘটে। বহরা গ্রামের আওলাদ হোসেনের মেয়ে আলেয়া রাজবাড়ি সরকারি মহিলা কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। বিয়েতে রাজি না হওয়ায় মামাতো ভাই ইসলাম হোসেন এ হত্যাকা- ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুর থানার ওসি শওকত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের আখের আলীর ছেলে ইসলাম হোসেন মামাতো বোন আলেয়াকে উত্যক্ত করে আসছিল। স¤প্রতি আলেয়াকে বিয়ের প্রস্তাব দেয় বখাটে যুবক ইসলাম। বিয়েতে রাজি না হওয়ায় আলেয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫২ ঘ.