২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর সহিংসতায় ১ ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হারুন মিয়া (২৫) নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাইতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল কুদ্দুস মহাজন। নবীনগর থানার ওসি আবু জাফর জানান, নির্বাচনে বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মঙ্গল মহাজনের অনুসারীরা কুদ্দুস মহাজন ও তার সমর্থক হারুন মিয়ার ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে হারুনের মৃত্যু হয়। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আবু জাফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০২৯ ঘ.