বাগেরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা ও ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন।
এরমধ্যে বুধবার রাতে মংলা বাসস্ট্যান্ডের কাছে বাস চাপায় আফজাল নামে এক পথচারী নিহত হয়েছেন বলে জানান মংলা থানার সহকারী উপ-পরিদর্শক বোধন বিশ্বাস।
এ ছাড়া অপর দুর্ঘটনাটি ঘটে ফকিরহাটের মান্দারতলায়।
ফকিরহাট থানার ওসি মো. লিয়াকত আলী জানান, বুধবার রাত ৯টার দিকে ইট বোঝাই একটি ট্রাক চাপা দিলে হাশেম আলী নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/২০১৪ ঘ.
bdnews24