২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে ১২ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১২ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোশারফ হোসেন ওরফে কবির (৩৫) নগরীর কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ী ভোলার সদর থানায়। বৃহস্পতিবার ভোরে বন্দর থানার নিউমুরিং এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামী কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গত ২ জুন রাতে নিজ বাসায় ১২ বছরের ওই কিশোরীকে কবির ধর্ষণ করে বলে মেয়েটির মা ১১ জুন থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ঘটনার আগে মা মেয়েকে তার স্বামীর কর্নফুলীর বাসায় রেখে বাবার বাড়ি ঝালকাঠিতে বেড়াতে যান। ১০ জুন চট্টগ্রাম ফিরে তিনি জানতে পারেন, কবির তার মেয়েকে ধর্ষণ করেছে। “এর পর দিন স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন তিনি, ” বলেন এসআই। কবিরের সঙ্গে দুই বছর আগে ওই মেয়ের মার বিয়ে হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৯৪৬ ঘ.