২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে একটি বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে একটি বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে থানার বারেক শাহ মাজার এলাকার হাজীপাড়ায় নিজ বাড়ি থেকে মো. সাইদুল ইসলাম ওরফে সাহেদকে (২৫) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মফিজুর রহমান। বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) কৃঞ্চ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/১৪২৫ ঘ.