ঝিনাইদহ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বুধবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শফিউদ্দিন (৪৫) উপজেলার শ্যামকুড় গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামকুড় বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাতœক জখম করে ফেলে যায়।
খবর পেয়ে স্বজনরা চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24