২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সিমেন্ট কারখানার জরিমানা

বায়ু দূষণের অভিযোগে মুন্সীগঞ্জ সদরে একটি সিমেন্ট কারখানাকে ১৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের অভিযোগে মুন্সীগঞ্জ সদরে একটি সিমেন্ট কারখানাকে ১৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার প্রিমিয়ার সিমেন্ট কারখানাকে এই দণ্ড দেন। জরিমানা আদায়ের পর কারখানা কর্তৃপক্ষকে বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার আশপাশের বাতাসে ভাসমান বস্তুকণা পরীক্ষায় মারাত্মক দূষণ ধরা পড়ে। তিনি বলেন, প্রিমিয়ার সিমেন্ট কারখানা গত পাঁচ মাসে ৭০ হাজার ৫ শত ঘনমিটার বায়বীয় বর্জ্য নির্গত করে বায়ু দূষণ ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.