২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি, গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর ছবি এবং তাদের নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া প্রকাশের অভিযোগে নোয়খালীতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নোয়াখালী, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর ছবি এবং তাদের নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া প্রকাশের অভিযোগে নোয়খালীতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাইজদীবাজার এলাকার হাজী বাড়ি থেকে শরিফুল ইসলাম খোকন (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খোকন শহরের নাপিতের পোল এলাকার মা পাবলিকেশন ও সাফি ডায়াগনোস্টিক সেন্টারের মালিক। সুধারাম থানার ওসি আবুল কালাম চৌধুরী দাবি করেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ খোকনের ঘরে তল্লাশী চালায়। এ সময় সে নিজের ল্যাপটপে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর ছবি ও ব্যঙ্গাত্মক ছড়া আপলোড করছিল। খোকনের ঘর থেকে তিন বোতল ফেনসিডিল ও দুই প্যাকেট তাস উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার ল্যাপটপটি জব্দ করেছে পুলিশ। খোকনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৬ ঘ.