২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালপুর গ্রামে দু’দল গ্রামবামীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নেত্রকোনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালপুর গ্রামে দু’দল গ্রামবামীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি। পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে কেন্দুয়া থানার ওসি আলমগীর শেখ বলেন, “ বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।” আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নীলোৎপল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত ১৩জন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়া দুপুরে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বলাইশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, ইউনিয়নের উজিয়ালপুর গ্রামের আয়নাল হকের একটি ধান ভাঙ্গার মেশিনে ধান ভাঙ্গা নিয়ে গত মঙ্গলবার এক কথা কাটাকাটি জের ধরে বুধবার সকাল ৯টার দিকে দুই গ্রামের দুইশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।” এ সময় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। বলাইশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা মীমাংসার জন্য উভয় গ্রামের মাতাব্বরদের নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে বিকেলে আলোচনায় বসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৬ঘ.