২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। বুধবার জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেন এ দণ্ড দেন। এদের মধ্যে আসামি আব্দুস সালাম পলাতক রয়েছেন। মৃতুদণ্ড পাওয়া দু’জন হলেন সৈয়দ আব্দুস সালাম ও আল আমিন। তাদের এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আরেকটি ধারায় এ দু’জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এদিকে, যাবজ্জীবন দণ্ডিত শাহ কামাল রনি ও সবুজ ওরফে হানিফকে ৫০ হাজার টাকা জরিমানা ছাড়াও আরেকটি ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর জেলা শহরের বাবুরাইল বেপারীপাড়ায় জুয়েল নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বস্তায় ভরে হামিক সেতুর পশ্চিম পাশে ফেলে দেয় খুনিরা। চারদিন পর পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে। একইদিন নিহতের বড়ভাই রিপন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১৮ ঘ.