২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুলতানা বেগম (২২) সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আইউব আলীর স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৫টার দিকে সুলতানা বাবার বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির অদূরে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সাজেদা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কারা সুলতানাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৬ঘ.