২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭২ বিএনপি নেতাকর্মী কারাগারে

সিলেটের বিশ্বনাথে হরতালের সময় সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৭২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

সিলেট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের বিশ্বনাথে হরতালের সময় সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৭২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল হক খান বিএনপির এ নেতাকর্মীদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত ২৩ এপ্রিল বিশ্বনাথে হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়। এ ঘটনায় ১২০ জনের নাম উল্লেখ করে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করে। সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে হাইকোর্ট থেকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন এ আসামীরা। মেয়াদ শেষে বুধবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। “এজহারভূক্ত ১২০ আসামীর যারা আদালতে হাজির না হয়নি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩২ঘ.