সাভার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভার বাজারের একটি ব্যাংকে টাকা জমা দিতে এসে আর বাড়ি ফেরেনি মুদি ও মনোহরী দোকান মালিক হান্নান মিয়া (২৮)।
হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান কাতলাপুরের বাসা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডে এনসিসি ব্যাংকের শাখায় মাসিক ডিপোজিটের টাকা জমা দিতে যায়। বিকালেও তিনি বাসায় না ফিরলে তার মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
“বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে না পেয়ে বুধবার সাভার মডেল থানায় একটি জিডি করা হয়। এছাড়া সাভার র্যাব ক্যাম্পেও একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে ব্যাংকে টাকা জমা হয়েছে বলে খোঁজ নিয়ে জেনেছি।”
এ বিষয়ে র্যাবের সাভার ক্যাম্প কমাণ্ডার জাহিদুল করিম জানান, মোবাইল ট্রাকিং করে যতদ্রুত সম্ভব হান্নানকে উদ্ধারের চেষ্টা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৩২ ঘ.
bdnews24