২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি রেকর্ড ডিজিটাইজড হচ্ছে এ মাসেই

চলতি মাস থেকেই জেলা প্রশাসককের দায়িত্বে থাকা ভূমি রেকর্ডপত্র কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাস থেকেই জেলা প্রশাসককের দায়িত্বে থাকা ভূমি রেকর্ডপত্র কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে মন্ত্রী এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভূমি জরিপ, ভূমি নিবন্ধন ও ভূমি ব্যবস্থাপনা ইত্যাদি কাজ একই মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার জন্য আন্তমন্ত্রণালয় আলোচনা চলছে।” ভূমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে জনবল কাঠামো বাড়ানো হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “জনবল সমস্যা নিরসনে চেষ্টা করা হচ্ছে।” জেলা প্রশাসকরা ভূমি-সংক্রান্ত বিষয়ে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন- এ ব্যাপারে কি উদ্যেগ নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “যেটা জাতির জন্য কল্যাণকর হয়, সেটা করা হবে।” সম্মেলনের দ্বিতীয় দিনের এই কর্মঅধিবেশনে পরিবেশ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৩৪০ ঘ.