২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে মন্দিরে চুরি

রাজধানীর সূত্রাপুরে লক্ষ্মী নারায়ণ দিউ মন্দিরে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে লক্ষ্মী নারায়ণ দিউ মন্দিরে চুরি হয়েছে। সূত্রাপুর থানার মহানগর সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতের কোন এক সময় চোর মন্দিরের তালা ভেঙে তিন ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা এবং দানবাক্সের প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তদন্ত কমকর্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মন্দির কর্তৃপক্ষ মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১১১৮ ঘ.