২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশাত-মুহিতকে সংবর্ধনা

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও দ্বিতীয় বারের মতো এভারেস্টজয়ী এম এ মুহিতকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও দ্বিতীয় বারের মতো এভারেস্টজয়ী এম এ মুহিতকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ডিইউটিএস’র সভাপতি ফয়েজ আহমেদ এভারেস্টজয়ী নিশাত ও মুহিতকে ‘আইকন অব দ্য ইয়ার ২০১২-১৩ ’ঘোষণা করেন। ডিইউটিএস এর পক্ষ থেকে নিশাত ও মুহিতকে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে নিশাত ও মুহিত তাদের এভারেস্ট বিজয়ের রোমাঞ্চকর ঘটনা বর্ণনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৬ ঘ.