সিরাজগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক উম্মে কুলসুম এ রায় প্রদান করেন বলে জানান পিপি অ্যাডভোকেট আব্দুল রহমান।
দ-াদেশপ্রাপ্ত সেরাজুল ইসলাম (৩৮) কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
মামলার নথি বলা হয়েছে- সেরাজুল সঙ্গে একই উপজেলার চরকুড়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর মেয়ে লামিয়া পারভিন লিপির (৩২) বিয়ে হয়।
তাদের দু’টি সন্তান রয়েছে।
অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় ২০০৯ সালের ১৫ অক্টোবর সেরাজুল তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের মা রোকেয়া খাতুন বাদি হয়ে থানায় মামলা করেন।
আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালত মঙ্গলবার অভিযুক্ত আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৮ঘ.
bdnews24