২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিরাজগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার মশিপুর গ্রামের হেলাল সরকারের মেয়ে অন্তি (৪) ও একই উপজেলার পোতাজিয়া গ্রামের আব্দুল আলীমের মেয়ে নাদিয়া পারভীন (২)। গাড়দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্তির বাবা জানান, মঙ্গলবার দুপুরে অন্তি বাড়ির পাশে খেলা করার সময় এ ঘটনা ঘটে। অনেক খোঁজখুঁজি পর এক পর্যায়ে তার লাশ বাড়ির পাশের খাদে ভেসে ওঠে। অপরদিকে, সোমবার রাত থেকে শিশু নাদিয়াকে খুজে পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। রাতভর খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে দুই বছর বয়সী নাদিয়ার লাশ তাদের বাড়ির উঠানে ভেসে ওঠে বলে জানান পরিবারে লোকজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৪ঘ.