২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সাভার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে আশুলিয়ার মধুরটেক এলাকার একটি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানোয়ার হোসেন (১৭) ধামরাই থানার ভাতকোড়ার আজমত আলীর ছেলে। আশুলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেশায় মোটর সাইকেল চালক সানোয়ার গত শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। মধুরটেক থেকে গলাকাটা লাশ উদ্ধারের খবর পেয়ে সানোয়ারের বাবা ছেলের লাশ সনাক্ত করেন। তবে মাথাটি কোথাও পাওয়া যায়নি। দুর্বৃত্তরা সানোয়ারকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৩০ ঘ.