দিনাজপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাস চালক নিহত এবং ১৪ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকালে ৬টায় দিনাজপুরের সদর উপজেলার লক্ষীতলা এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি নৈশ্য কোচ এবং বিপরীতগামী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী আবুল কাসেম।
ঘটনাস্থলেই নাবিল পরিবহনের চালক লুৎফর রহমান (৫৫) নিহত হন। তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায় বলে জানায় পুলিশ।
আহত ১৪ বাস যাত্রীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হচ্ছেন- আব্দুর রাজ্জাক (৪০), রায়হানুল সরকার (৩০), সোহাগ (৩০), আনিসুর রহমান (৫০), জবেদ আলী (৫০), অলিউর রহমান (৩৫), আরিফুল ইসলাম (৩৫), আব্দুর রহিম (৫৫),হিরা (২৫), রাহুল বসাক (২৪)। এছাড়া, গুরুত্বর আহত চারজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটানার সত্যতা স্বীকার করে কতোয়ালি থানার উপ পরিদর্শক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, এই দুর্ঘটনার পর দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৫ঘ.
bdnews24