২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কারামুক্ত নেতাদের সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সোয়া ন’টায় এই তিন নেতা খালেদার সঙ্গে দেখা করেন। তিনি কারামুক্ত নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী রেজা রিপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৩ ঘ.