ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার অনুমতি না দেওয়ায় এ খাতে কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী।
সোমবার বিকেলে প্রবাসী কল্যাণ এবং শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে মার্কিন উপ-সহকারী মন্ত্রী অ্যালিসা আয়রেস এ কথা বলেন।
দুই দেশের মন্ত্রী এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও বৈঠক শেষে মন্ত্রীর সঙ্গী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের এ তথ্য দেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বৈঠকে দেশের তৈরি পোশাক খাতের সা¤প্রতিক অবস্থা এবং শ্রমিক অসন্তোষের বিষয়ে আলোচনা হয়েছে। এ খাতের শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
শ্রমিক নেতা আমিনুল হত্যাকা-ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অবশ্য বৈঠকে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার জানান, বৈঠকে আমিনুল হত্যার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২২ ঘ.
bdnews24