২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়াজি বিক্রির আড়ালে ‘অস্ত্র ব্যবসা’

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক পিয়াজি বিক্রেতার ক্যাশ বাক্স থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সাভার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক পিয়াজি বিক্রেতার ক্যাশ বাক্স থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযানে পিয়াজি বিক্রেতা সুভাষ চন্দ্র সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে। সুভাষ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উত্তর শালদানার তেজেন চন্দ্র সরকারের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে সুভাষের সঙ্গে কথা বলে কৌশলে অস্ত্র বিক্রয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার রিকশা ভ্যানে রাখা ক্যাশ বাক্সের ভিতর থেকে একটি এলজি, একটি ম্যাগজিন, রিভলবারের গুলি ৬ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড ও চায়না রাইফেলের গুলি ১ রাউন্ড উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সুভাষ অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন-উর রশিদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.