২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

হবিগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির ফকির (২৬) ট্রাকের চালক। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, দ্রুত গতির ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বশিরের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৬ ঘ.