২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরডব্লিউর প্রতিবেদন পুড়িয়ে প্রতিবাদ

বিডিআর বিদ্রোহের বিচার ও র‌্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ উল্লেখ করে এর কপি পুড়িয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার ও র‌্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ উল্লেখ করে এর কপি পুড়িয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এইচআরডব্লিউর প্রতিবেদনের কপি পোড়ানো হয়। এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়। বিডিআর বিদ্রোহের বিচার ও র‌্যাব নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন ‘আন্তজার্তিক ষড়যন্ত্র ও অপপ্রচারের’ অংশ বলে দাবি করেছে সরকার। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেন, “র‌্যাবের ভুলত্র“টি থাকতে পারে। তবে ব্যর্থতার চেয়ে র‌্যাবের সাফল্য বেশি।” “তথাকথিত মানবাধিকার সংগঠনের নামে দেশে লুকিয়ে থাকা বিদেশি ও দেশীয় দালালদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে”, দাবি জানান তিনি। অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য দেন। বক্তারা হিউম্যান রাইটস ওয়াচের কার্যক্রম বাংলাদেশ নিষিদ্ধ করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৫৪ ঘ.