২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর-ঘাটিনা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিরাজগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর-ঘাটিনা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাগামী লালমনি আন্তঃনগর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল চালক আব্দুল আজিজের (৬৫) বাড়ি উল্লাপাড়া উপজেলার ঘোষগাতী গ্রামে। উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা ছয়টার দিকে মটরসাইকেল নিয়ে আজিজ ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের চর-ঘাটিনা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকসহ মটরসাইকেল দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এ ঘটনায় তার দু‘টি পা বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আজিজ মারা যান বলে জানায় পুলিশ। ওই রেল ক্রসিং এ রেলওয়ের কোনো নিরাপত্তাকর্মী কর্মরত নেই বলে জানান ওসি। রোববার রাতে স্বাস্থ্য কেন্দ্র থেকে আজিজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১২ঘ.