২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

কুমিল্লার রামচন্দ্রপুরে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 03:31 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

কুমিল্লা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার রামচন্দ্রপুরে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহপরাণ (২৭) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাউবণ্ড গ্রামের ফুল মিয়ার ছেলে। রোববার মধ্যরাতে বাড়ির কাছেই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়। সদর দক্ষিণ থানার উপ পরিদর্শক সাইদুর রহমান জানান, রাত ১২টার দিকে প্রতিবেশী আবিদ আলির ছেলে মোহন মিয়া ও অন্যরা গুলির শব্দ শুনে বাইরে গিয়ে শাহপরাণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। শাহপরাণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়। স্বজনরা ভোরে তার লাশ বাড়িতে নিয়ে যায় বলে উপ পরিদর্শক সাইদুর জানান। তিনি বলেন, “কোতয়ালী মডেল থানার পুলিশ বিষয়টি দেখছে। সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।” পরিবারের সদস্যরা জানান, শাহপরাণ আগে ছাত্রলীগে ছিলেন। তবে গত কিছুদিন ধরে যুবলীগের কর্মী হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২৫ ঘ.